দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তাদের শজিমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের হাতে আটক চারজন হলেন বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। পুলিশ বলছে, আটকরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে বগুড়া শহরের বৌবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। পরে তার কয়েকজন বন্ধু তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে ট্রলি বহনের দায়িত্বে থাকা নাহিদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে কয়েকজন নাহিদকে মারধর শুরু করেন। বিষয়টি দেখে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের সঙ্গেও হামলাকারীদের ধস্তাধস্তি হয়। এতে চার আনসার সদস্য আহত হন।
আনসার কর্তৃপক্ষের দাবি, হামলার সময় তাদের ছুরিকাঘাত করা হয়েছে। পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখান থেকে চারজনকে আটক করা হয়। তবে ঘটনায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে বলে তারা জানিয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়।
তবে হামলায় চাকু বা ছুরি ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বগুড়া গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
তিনি বলেন, আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং এতে তারা আহত হয়েছেন। ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই